Homeআরও বিভাগঅপরাধশান্তিনগর দক্ষিণপাড়ায় যুবকের রহস্যমৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তের দাবিতে চাঞ্চল্য

শান্তিনগর দক্ষিণপাড়ায় যুবকের রহস্যমৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তের দাবিতে চাঞ্চল্য

শান্তিনগর দক্ষিণপাড়ায় যুবকের রহস্যমৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তের দাবিতে চাঞ্চল্য
শান্তিনগর দক্ষিণপাড়া: রাত গভীর হতেই হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শান্তিনগর দক্ষিণপাড়া এলাকায়। প্রায় ৩৫ বছর বয়সি এক যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। মৃত যুবকের নাম প্রভাত পূর্বে ওরফে পিন্টু। তিনি এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে পিন্টুর আত্মহত্যার ঘটনা সামনে আসে। খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন—পিন্টুর মৃত্যু কি সত্যিই আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? ঘটনাটির প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ফলে মৃত্যুকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে রহস্য ও নানা জল্পনা।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। পুলিশি তদন্তে কী তথ্য উঠে আসে, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ কী বলা হয়—এখন সেদিকেই তাকিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনাকে কেন্দ্র করে শান্তিনগর দক্ষিণপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি রহস্যমৃত্যুর কারণ নিয়ে বাড়ছে প্রশ্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments